কলকাতা: ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে রাজ্যে। শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের আর্থিক উন্নতি হবে। উন্নয়নের জন্য সরকারের সঙ্গে সবাই একজোট হয়ে কাজ করবে। আমি সবাইকে স্বাগত জানাই। ..প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, আপনার হাতে এখন অনেক সময়, এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন, উনি কথায় কথায়, বিশেষ করে মারোয়ারিদেরকে, হিন্দিভাষীদের লোকেদের বলেন, এই লোকেরা তো বাহারি (বাইরে থেকে এসেছে)। গুজরাত হতে দেব না। উত্তরপ্রদেশ হতে দেব না।…আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারি হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারী বলবেন না। এবার যদি এই সরকার না আসত, এরসব ওড়িশা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেটরাজ,তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বের হলে, হাত পাততো। গুন্ডা ট্যাক্স …কী অবস্থা করে রেখেছিলেন আপনারা !’