Last Updated:
West Bengal Assembly Elections 2026: সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। “সব ইভিএম সুরক্ষিত রয়েছে। মিথ্যা অভিযোগ করা হচ্ছে”- করা হচ্ছে বলে জানান তিনি।
কলকাতা: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাত কেন্দ্রের স্ট্রং রুমে কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছে ও কারচুপির আশঙ্কায় সরব হন কুণাল ঘোষ ও শশী পাঁজা। ধরনাতেও বসেন তারা। যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার প্রেক্ষিতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। “সব ইভিএম সুরক্ষিত রয়েছে। মিথ্যা অভিযোগ করা হচ্ছে”- করা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলনে স্ট্রং রুমের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কুণাল ঘোষ ও শশী পাঁজার অভিযোগ স্ট্রং রুমে কারা ঢুকেছে, তাদের কেন জানানো হয়নি। সেই কারণে ধরনায় বসেছিলেন শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রের দুই প্রার্থী। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছান তাপস রায়, সন্তোষ পাঠকরা। তাদেরকে লক্ষ্য করেও জয় বাংলা স্লোগান দেওয়া। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়।
এই ঘটনার পরই জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকে মনোজ কুমার আগরওয়াল বলেন,”সকাল ১০ টায় আমরা পলিটিকাল পার্টিদের মেইল মারফৎ ইনফর্ম করেছিলাম, ক্যান্ডিডেট দের ইনফর্ম করা হয়েছিল। জানানো হয়নি এটা ভুল বলা হচ্ছে। কুণাল ঘোষ শশী পাঁজা দেখে নিয়েছিলেন ইভিএম ঠিক আছে কি নিয়ে সমস্যা হলো বুঝতে পারলাম না। যথেষ্ট নিরাপত্তা রয়েছে। স্ট্রং রুমের বাইরে ওরা বসতে পারে ক্যান্ডিডেট ও থাকতে পারে।”
স্ট্রং রুমের ভিতর কী কাজ চলছিল, সেই বিষয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন,”গতকাল ইভিএম স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করে দেওয়া হয়েছে সকাল ৫ টা পর্যন্ত কাজ হয়েছে। আজকে যেটা হয়েছে, যারা ভোটকর্মীরা রয়েছে তারাও ভোট দেয়। তারা যে ভোট দিয়েছে সেগুলি জমা করে রেখে দিয়েছিলাম। আজকে এসি ওয়াইস পোস্টাল ব্যালট সেগ্রিগেশন করা হচ্ছিল। এটা স্ট্যাচুটারি প্রসেস। করিডোরে বসে এআরও-রা পৃথকীকরণ করছিল এখনও করছে কারণ সময় লাগে।”
Kolkata,West Bengal
Apr 30, 2026 11:38 PM IST
