Last Updated:
Election Commission: রাজ্যে ২৯৪ টি বিধানসভা এর জন্য গণনা কেন্দ্র কমে মোট ৭৭ টি গণনা কেন্দ্র চূড়ান্ত হল। ১০৮ থেকে কমিয়ে গণনাকেন্দ্রের সংখ্যা ৮৭ করা হয়েছিল আগেই৷ এবার আরও কমিয়ে ৭৭ টি চূড়ান্ত করল নির্বাচন কমিশন৷
কলকাতা: আরও কমিয়ে দেওয়া হল রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা৷ রাজ্যে ২৯৪ টি বিধানসভা এর জন্য গণনা কেন্দ্র কমে মোট ৭৭ টি গণনা কেন্দ্র চূড়ান্ত হল। ১০৮ থেকে কমিয়ে গণনাকেন্দ্রের সংখ্যা ৮৭ করা হয়েছিল আগেই৷ এবার আরও কমিয়ে ৭৭ টি চূড়ান্ত করল নির্বাচন কমিশন৷
বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে জানানো হয়েছে, ২৯৪টি বিধানসভা আসনের ভোট গোনা হবে ৭৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১০৮। এরপর ২০১৬ সালে সংখ্যা কমিয়ে করা হয় ৯০ টি৷ ২০২৬ -এ এসে তা আরও কমল৷ গত ১৭ এপ্রিল কমিশনের তরফে তা কমিয়ে ৮৭ করা হয়। অবশেষে আরও ১০ টি কমিয়ে ৭৭ টি গণনাকেন্দ্র চূড়ান্ত করল কমিশন৷ রাজ্যের সিইও মনোজ অগ্রবাল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রয়োজনে গণনাকেন্দ্রের সংখ্যা ৭৭-এর চেয়েও কমতে পারে। তিনি বলেন, ‘‘আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
প্রসঙ্গত, এবার কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে বিশেষ কড়া কমিশন। গণনাকেন্দ্রে বেআইনি বা অবৈধ প্রবেশ রুখতে রয়েছে বিশেষ ব্যবস্থা। গণনাকেন্দ্রে যাঁদের প্রবেশের অনুমতি রয়েছে, তাঁদের জন্য আলাদা আইডি কার্ড থাকে। এ বার সেই পরিচয়পত্রের সঙ্গে থাকবে কিউআর কোড। ওই কোড স্ক্যান করেই যাচাই করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া অনুমতিপত্র।
গণনাকেন্দ্রে বাড়তি সতর্কতা কমিশনের,গণনাকেন্দ্রে প্রবেশে আরও কড়া নজরদারি। QR কোড ভিত্তিক ফোটি আইডেন্টিটি কার্ড। QR কোডে স্ক্যান করে মিলবে প্রবেশের অনুমতি। ২ মে থেকেই কার্যকর হবে নতুন সতর্কতা। অননুমোদিত প্রবেশ রুখতেই এই পদক্ষেপ কমিশনের। এজেন্ট, গণনাকর্মী ও মিডিয়ার জন্য নয়া নিয়ম।
Kolkata,West Bengal
Apr 30, 2026 11:47 PM IST
