Last Updated:
অভিনয়ে রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক, সৌরভ চক্রবর্তী, শম্পা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা বসু, সুদেষ্ণা পাল, দেবজ্যোতি পাল৷ গল্প ও চিত্রনাট্য এবং ভাবনা, নকশা ও নির্দেশনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: “তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল” একটি রাজনৈতিক ব্যঙ্গনাট্য, যেখানে সমকালীন সমাজের মানসিক অস্থিরতা, ক্রমবর্ধমান হতাশা এবং আবেগের সংকটকে তুলে ধরা হয়েছে বিচ্ছিন্ন কিছু পরিস্থিতি, প্রতীকী চরিত্র এবং বহুমাত্রিক অভিনয় ভাষার মাধ্যমে। হাস্যরস ও অস্বস্তি পাশাপাশি অবস্থান করে এই নাট্যজগতে। ক্রোধ, বিভ্রান্তি, হতাশা এবং মানসিক ক্লান্তি কীভাবে ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, নাটকটি তারই এক প্রতিচ্ছবি।
