চারুচন্দ্র কলেজে এসে ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না অভিনেতা ও বিদায়ী বিধায়ক চিরঞ্জিত। রাসবিহারী কেন্দ্রের চারুচন্দ্র কলেজে ১৭০ নম্বর পার্টে দীর্ঘক্ষণ ধরে ইভিএম খারাপ। মানুষ লাইন দিয়েও ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। চিরঞ্জিত চক্রবর্তীও ফিরে গেলেন৷ তবে ইভিএম ঠিক হলেই, তিনি আবার সময় করে আসবেন ভোট দিতে৷ চিরঞ্জিত বললেন, ভোটিং মেশিন ঠিক হলে ঘুরে তাঁকে আবার পরে আসতে হবে।