Last Updated:
BJP Bengal : নবম রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ক্ষুদিরাম টুডু। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া জেলাজুড়ে।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার : নবম রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ক্ষুদিরাম টুডু। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া জেলাজুড়ে।
আদতে বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি এলাকার বাসিন্দা হলেও, দীর্ঘ কয়েক দশক ধরে বর্ধমান শহরের সঙ্গেই এক নিবিড় যোগ রয়েছে নবনির্বাচিত মন্ত্রী। বর্ধমানের কালনাগেটে এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। সদ্য রায়ান গ্রাম পঞ্চায়েতের নাড়ি বেলবাগান এলাকায় তিনি একটি একতলা বাড়িও কিনেছেন পাকাপাকিভাবে বসবাস করার জন্য।
প্রথমে তাঁর ভোটে জয়যুক্ত হওয়া এবং শনিবার রাজ্য মন্ত্রী সভায় শপথ গ্রহণ করার পরই আনন্দে ভাসলেন বেলবাগান এলাকার বাসিন্দারা।হবু প্রতিবেশীকে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখে আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষুদিরাম টুডু বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘ কয়েকদশক ধরে তিনি বর্ধমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক।এর আগে তিনি বর্ধমানের জামাড় কোড়ার এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। সেখান থেকে বর্ধমানে আসেন।
তাঁর স্ত্রী মালতি টুডু হেমব্রম বর্ধমানের আশাকর্মী। বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক ড.গোপীবল্লভ রায় বলেন, ক্ষুদিরামবাবু একজন কর্মবীর মানুষ। তাঁর আগ্রহ এবং চেষ্টায় বাণীপীঠ স্কুলের এসসিএসটি হোষ্টেল তাঁরা তৈরি করতে পেরেছিলাম। নির্দিষ্ট সময়ে স্কুলে আসা এবং যাওয়া করেন। ছাত্রছাত্রীদের সঙ্গেও সম্পর্ক অত্যন্ত নিবিড়।
তিনি আরও বলেন, ক্ষুদিরামবাবু যেহেতু একজন শিক্ষক তাই তিনি মন্ত্রীসভায় যে দফতেই দায়িত্ব পান না কেন, তাঁরা আশাবাদী শিক্ষার জন্য তিনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেবেন।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal