ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: তিলজলায় চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে বলে খবর। আগুনে ঝলসে কারখানার ২ কর্মীর মৃত্যু হয়েছে এবং সঙ্কটজনক ৩। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে গুরুতর আহত ৩জন ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, নিম্নচাপ অক্ষরেখার জের ! আজও ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
তিলজলায় জি প্লাস ফোরের একটি বিল্ডিংয়ে, ডেল্টা নামের একটি লেদার কোম্পানি ছিল। এই বিল্ডিলের দোতালায় আগুন লাগে। পৌনে দুটোর সময় আগুন লাগে বলে জানা গিয়েছে। এরপরেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তার পরবর্তী সময়ে দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। দমকর্মীদের তৎপরতায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। ৫জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। নিকটবর্তী হাসপাতাল চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হলে, দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন পুলিশ অফিসারেরা।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)