Last Updated:
বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার কলম ধরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর লেখা একটি ইংরেজি কবিতা পোস্ট করা হয়েছে। কবিতার নাম ‘ব্রেভ’ (Brave) বা সাহসী। হারের গ্লানি সরিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই নেত্রীর এই কাব্যিক প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই কবিতায় মমতা মূলত আত্মবিশ্বাস এবং মানসিক শক্তির ওপর জোর দিয়েছেন। কবিতার ছত্রে ছত্রে রয়েছে লড়াইয়ের মন্ত্র। তিনি লিখেছেন, ‘‘সাহসী এবং শক্তিশালী হও। যদি তোমার আত্মবিশ্বাস থাকে, তবে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না।’’ তাঁর মতে, মানুষের আসল শক্তি তার অন্তরেই থাকে, যা মর্যাদার সঙ্গে রক্ষা করা উচিত।
রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপটে তাঁর এই কবিতা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি লিখেছেন, ‘‘কাপুরুষরা সব সময় কাপুরুষই থাকে, কিন্তু শক্তিশালীরা টিকে থাকে।’’ বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি লিখেছেন, হিংস্র বা নিষ্ঠুরদের মোকাবিলা করতে হবে এক চিলতে হাসি দিয়ে। কারণ, সেই হাসিই হল মানসিক শক্তির বহিঃপ্রকাশ।
কবিতার শেষভাগে এক দার্শনিক তত্ত্ব তুলে ধরেছেন মমতা। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, মানুষ একা জন্মায় এবং তাকে একাই চলে যেতে হয়। কিন্তু মানুষের সুকর্ম চিরকাল বেঁচে থাকে। তাই নিজের কাজের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘‘এখনকার মতো মন খারাপ করো না, নিজের ওপর বিশ্বাস রাখো। শেষ পর্যন্ত জয় তোমারই হবে।’’
নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন দলের অন্দরে নানা টানাপড়েন চলছে, তখন মমতার এই ‘কবিতা-বাণ’ আসলে কর্মীদের ঘুরে দাঁড়ানোর রসদ জোগাবে বলেই ধারণা করা হচ্ছে। ‘অশুভ শক্তি’ বা ‘ইভিল’ যে স্থায়ী নয়, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, কবিতার মাধ্যমেই নিজের রাজনৈতিক অবস্থানের অবিচল থাকার কথা জানান দিলেন তৃণমূল নেত্রী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal