Last Updated:
Suvendu Adhikari: বুধবার সকাল ১১টা থেকে বিধানসভায় শুরু হবে বিধায়ক পদে শপথগ্রহণ পর্ব। পর পর দু’দিন— আজ ও আগামিকাল ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। বিধানসভার প্রোটেম স্পিকার পদের শপথও হয়ে গিয়েছে গতকাল, মঙ্গলবার। তা ছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন আগামী দু’দিনে। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।
কলকাতা: ফিরল ২০১৪ সালের সংসদ ভবনের স্মৃতি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাঙ্ক অনুসরণ করে প্রণাম করে বিধানসভা ভবনে প্রবেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এদিন গার্ড অফ অনার দেওয়ার পরে গণতন্ত্রের মন্দির পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে ঢোকার আগে, মাটিতে পাতা লাল গালিচার উপরেই হাঁটুমুড়ে বসে, মাথা হেঁট করে প্রণাম করেন শুভেন্দু৷ তার পরেই প্রবেশ করেন বিধানসভা ভবনের অন্দরে৷
প্রধানমন্ত্রী হিসাবে সংসদে ঢোকার সময়ে নরেন্দ্র মোদি ২০১৪ সালে যেমন সিঁড়ির সামনে প্রণাম করে ঢুকেছিলেন, ঠিক সেই ভাবেই প্রণাম করে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এমনকি, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানের শেষেও মঞ্চের উপরে বঙ্গবাসীর উদ্দেশে হাঁটুমুড়ে প্রণাম করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রসঙ্গত, আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার ২৯০ জন বিধায়ক শপথ নেবেন বিধানসভায়। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। বিধানসভার প্রোটেম স্পিকার পদের শপথও হয়ে গিয়েছে গতকাল, মঙ্গলবার। তা ছাড়া, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন আগামী দু’দিনে। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।
আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার প্রোটেম স্পিকার তাপস রায় অন্য আসনে জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথবাক্য পাঠ করাবেন। জানা গিয়েছে, বিধানসভায় এই শপথগ্রহণ হবে জেলাভিত্তিক হিসাবে ভাগ করে।
আজ, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে শুরু হবে। তারপর বিধানসভার ক্রমিক অনুযায়ী চলবে এই শপথগ্রহণ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী বিজেপি। তৃণমূল জয়ী ৮০টি আসনে। কংগ্রেস দু’টি, সিপিআইএম ১টি, আইএসএফ ১টি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দু’টি আসনে জয় পেয়েছে।
আজ, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়ক পদে শপথ নেবেন।
May 13, 2026 11:03 AM IST
