Last Updated:
Suvendu Adhikari: নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুর কেন্দ্রকে বেছে নিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে জয়ী হয়ে তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন।
কলকাতাঃ নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভবানীপুর কেন্দ্রকে বেছে নিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে পরিচিত তিনি এবার ভবানীপুর থেকেই রাজনৈতিক লড়াই চালানোর সিদ্ধান্ত নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে প্রবেশ করে তাঁকে পরাজিত করে মুখ্যমন্ত্রীর পদে বসেন শুভেন্দু।
আগেই ইঙ্গিত ছিল যে ভবানীপুর কেন্দ্রই তিনি রাখবেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন তিনি এবং নন্দীগ্রামের আসন ছেড়ে দেন। নন্দীগ্রামের দায়িত্ব পালন করলেও ভবানীপুরের জয়ী প্রার্থী হিসেবেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী।
সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি দুটি আসনে জয়ী হন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে একটি আসন ছাড়তে হয়। শুভেন্দু অধিকারীর পাশাপাশি একই পরিস্থিতির মুখে পড়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র নেতা হুমায়ুন কবীরও। রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়ায়, তাঁকেও একটি আসন ছাড়তে হয়। রেজিনগর ছেড়ে নওদার বিধায়ক হিসেবে যাত্রা শুরু করলেন হুমায়ুন কবীর।
Kolkata,West Bengal
