একটি রিপোর্ট অনুযায়ী, ৫ জুন RBI এবং SBI-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এটিএম অপারেটররা জানিয়েছেন যে সমস্যাটি মূলত SBI-কে ঘিরেই। দেশের সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক এই ব্যাঙ্কের অধীনে রয়েছে। সারা দেশে SBI-এর প্রায় ৬৫,০০০টি এটিএম রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক নেটওয়ার্কে নগদ সরবরাহের কাজ ব্যাঙ্ক নিজেই পরিচালনা করে, যার বেশিরভাগই মেট্রো শহরে অবস্থিত। কিন্তু ছোট শহর ও মফস্বলের এটিএমগুলিতে পর্যাপ্ত নগদ পৌঁছাচ্ছে না, ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।
