Last Updated:
Babul Supriyo: বহুদিন ধরেই তাঁকে দেখা যায়নি রাজনীতির মঞ্চে৷ এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানালেন ২১শে জুলাইয়ের মঞ্চে মমতার পাশেই থাকবেন তিনি৷
কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরেও ‘বদল-যাত্রা’ অব্যাহত৷ একের পর এক দুঁদে তৃণমূল নেতা মমতার হাত ছেড়ে ধরছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত৷ বিদ্রোহী তৃণমূলীদের দলে আসবেন, নাকি দিদির পাশেই থাকবেন বাবুল? ২১ জুলাই কোন মঞ্চে দেখা যাবে তাঁকে? স্পষ্ট করলেন তৃণমূল নেতা৷
বাবুল সুপ্রিয় জানালেন, ‘‘রাজনীতির বিষয়ে আমি বীতশ্রদ্ধ। আমি ছয় বছর রাজ্য সভায় শান্তিপূর্ণ ভাবে কাটিয়ে দিতে চাই। ২১শে জুলাই আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাবে৷’’
মমতার হাত ছেড়ে চলে যাওয়া নেতাদের কটাক্ষ করতেও ছাড়লেন না বাবুল৷ তিনি বলেন, ‘‘যারা এখন নানা কথা বলছেন কই তারা তো ৪মে আগে কিছু বললেন না। তারা তো তখন অভিষেক নিয়ে দারুণ দারুণ কথা বলেছিলেন। আমি তো গাড়ি নিয়ে বেরোচ্ছি, বাইক নিয়ে ঘুরছি। কেউ তো ডিম নিয়ে আসছে না।’’
‘‘আগেও ঝালমুড়ি খেয়েছি, এখনও ঝালমুড়ি খাব। উন্নয়নের কাজের জন্য। আমি রাজনীতি বিদ নয়, জনপ্রতিনিধি। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। শিবির বদল করে যেন ছাড় না পায়’’, স্পষ্ট বার্তা বাবুলের৷
পাশাপাশি, বাবুল জানালেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ ‘‘শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়েছে। রাজ্যসভায় কিছু ডেটা লাগলে আমি নেব’’, জানালেন একদা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল৷
Kolkata,West Bengal
