Last Updated:
Big Boss Bangla: গত কয়েক মাসে আলোচনাতে বারেবারে উঠে এসেছে সায়কের নাম৷ তীব্র কটাক্ষের পর সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছুদিন দূরেও ছিলেন৷ এবার বিগ বস-এর ঘরে নাকি আসতে চলেছেেন সায়ক চক্রবর্তী৷ সম্প্রতি সৌরভের মেগা শো নিয়ে মুখ খুললেন অভিনেতা-ইউটিউবার ৷
কলকাতা: ‘বিগ বস’ নিয়ে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের৷ বাংলায় ‘বিগ বস’-এর দুটো সিজনের পর বেশ কয়েক বছর বন্ধ ছিল এই রিয়্যালিটি শো৷ এবার ‘বিগ বস’বাংলায় বড় চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন করে শুরু হতে চলেছে ‘বিগ বস’বাংলা। সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই শুরু হবে এই রিয়্যালিটি শো।
‘বিগ বস’-এর ঘরে কারা কারা ঝড় তুলতে আসছেন তা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় জোরদার জল্পনা শুরু হয়েছে৷ তাবড় তাবড় তারকা থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেকের নামই শোনা যাচ্ছে৷ যদিও এখনও কোন নামই পাকাপাকি শোনা যাচ্ছে না৷ এই গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়কের নাম৷ তবে কি মহারাজের বিগ বসের প্রতিযোগী হচ্ছেন সায়ক চক্রবর্তী৷
তবে এখনই সবকিছু খোলসা করে বললেন না সায়ক৷ তবে কি ‘বিগ বস’-এর ঘরে আসার আগে গোপনীয়তা বজায় রাখতে চান সায়ক৷ এর উত্তর সময়ই বলবে৷ সায়কের সঙ্গে বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত৷ চলতি বছরের শুরুর দিকে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে সায়কের৷ কখনও পার্কস্ট্রীটের রেস্তোরাঁয় গো মাংস নিয়ে ধুন্ধুমার কাণ্ড, আবার কখন প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে বিবাদ নিয়ে বারেবারেই শিরোনামে উঠে এসেছেন সায়ক৷ তবে বিতর্ককে দূরে রেখে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকেও দূরেও ছিলেন সায়ক৷ এবার নিজের মতো কাজ শুরু করেছেন সায়ক৷
দিনকয়েক আগেই শোনা গিয়েছিল,’বিগ বস’-এ আসার জন্য প্রস্তাব গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরত জাহানের কাছে। যশ ও নুসরত নাকি শো-এর প্রস্তাব গ্রহণ করেছেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখানেই শেষ নয়, তালিকাতেই উঠে এসেছে বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারের নামও। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হয়েছেন, নাকি শেষ পর্যন্ত না বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও টলিপাড়ার একাধিক চর্চিত মুখেদেরও বিগ বসের বাড়িতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। কিন্তু এখনও কোনও কিছুই স্পষ্ট জানা যায়নি৷
Kolkata,West Bengal
