চুম্বনের ঘটনাটি শুধু সেখানেই শেষ হয়ে যায়নি। এর পরপরই, মিকা মিট ব্রাদার্সের সঙ্গে ‘এ ভাই তুনে পাপ্পি কিউঁ লি’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। গানটির কথাগুলো যে কাউকে অস্বস্তিতে ফেলতে পারে, যেমন: ‘মেরি হি পার্টি মে, কিউঁ উকশায়া মুঝকো’ (আমার নিজের পার্টিতেই ও আমাকে কেন উস্কে দিল)। বলাই বাহুল্য, তিনিও দাবি করেন যে এতে তার কোনও দোষ ছিল না।
