Last Updated:
West Bengal Assembly Election 2026 Phase 2 Voting: প্রতিবারের মতো এবারও সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে সপরিবারে ভোট দিলেন অভিনেতা সাংসদ দেব। রাসবিহারী কেন্দ্রে অভিনেতা ঢুকতেই শুরু হয় হইচই৷ মা, বাবা ও বোনকে নিয়ে ভোট দিলেন অভিনেতা৷
কলকাতা: প্রতিবারের মতো এবারও সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে সপরিবারে ভোট দিলেন অভিনেতা সাংসদ দেব। রাসবিহারী কেন্দ্রে অভিনেতা ঢুকতেই শুরু হয় হইচই৷ মা, বাবা ও বোনকে নিয়ে ভোট দিলেন অভিনেতা৷
ভোট দিয়ে বেরতেই দেব জানিয়েছেন, ‘এটা মানুষের গণতান্ত্রিক অধিকার তাই সানন্দে এটা উদযাপন করা উচিত। আর তিনি যেই দলের এবং এতদিন ধরে যেই দলের হয়ে প্রচার করলেন সেই দল ক্ষমতায় আসুক সবসময় তাই চাইবেন’।
বুধবার মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান। দ্বিতীয় দফার ভোটের অন্যতম নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, পুলক রায়, অরূপ রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মন্ত্রীদের কেন্দ্রেও ভোট বুধবারই।
Kolkata,West Bengal
