Last Updated:
ইরান দীর্ঘমেয়াদি পরমাণু পরিদর্শনে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান সেই দাবি অস্বীকার করায় দুই দেশের মধ্যে চলা আলোচনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র দীর্ঘমেয়াদি পরিদর্শনে সম্পূর্ণ সম্মতি দিয়েছে। যদিও তেহরান সেই দাবি অস্বীকার করায় দুই দেশের মধ্যে চলা পরমাণু আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার পেনসিলভেনিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান ইতিমধ্যেই আইএইএ-র পরিদর্শকদের প্রবেশের বিষয়ে সম্মতি দিয়েছে। ইরানের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হলেও ট্রাম্পের কথায়, “ওরা ভুল বলছে, ওরা জানে যে ওরা ভুল বলছে। আমাদের কাছে এ বিষয়ে শতভাগ নিশ্চিত তথ্য রয়েছে।”
তবে কবে আইএইএ-র পরিদর্শকরা ইরানে যাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি ট্রাম্প। তাঁর বক্তব্য, “উপযুক্ত সময়েই পরিদর্শকরা যাবেন, এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই।”
ট্রাম্প আরও দাবি করেন, বর্তমানে ইরান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। তাঁর কথায়, দেশটিতে খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে এবং মূল্যবৃদ্ধি ৩০০ শতাংশে পৌঁছেছে। যদিও এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলছে। দুই দেশ আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে রূপরেখা তৈরিতে সম্মত হলেও পরিদর্শন ও পরমাণু কর্মসূচির পরিধি নিয়ে মতপার্থক্য এখনও রয়ে গিয়েছে।
Kolkata,West Bengal
