*দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে, তবে গরম এবং অস্বস্তিও থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপকূলের দুই এক জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
