Last Updated:
Low Price Mango Sapling: আধুনিক কৃষি প্রযুক্তির হাত ধরে পশ্চিমবঙ্গের মাটিতেই এখন সফলভাবে চাষ হচ্ছে বিশ্বের নানা প্রান্তের দামি আম। বর্ষা নামতেই রানাঘাটের এক বিখ্যাত নার্সারিতে শুরু হয়েছে আলফানসো, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাইয়ের মতো উন্নত চারা বিক্রি। এক সময় যা সাধারণের নাগালের বাইরে ছিল, আজ তা পাওয়া যাচ্ছে মাত্র ১০০ থেকে ১৫০ টাকায়। নিজেদের বাগান ও ছাদ সাজাতে সকাল থেকে সন্ধ্যা ক্রেতাদের ভিড়ে জমজমাট মাঠকুমরা এলাকা।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: বাঙালির কাছে আম চিরকালই ফলের রাজা। তবে জেলায় হিমসাগরের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও, দেশের অন্যান্য প্রান্তের বা বিদেশের দামি আম চাষের সুযোগ আগে তেমন ছিল না। তবে আধুনিক যুগে কৃষি প্রযুক্তির উন্নতি এবং নতুন নতুন প্রজাতির সমাগমের ফলে এখন এ রাজ্যের মাটিতেই ফলছে দেশ-বিদেশের নানা বৈচিত্র্যময় ফল। বর্তমানে আমের মরশুম প্রায় শেষের দিকে হলেও, বর্ষা নামতেই শুরু হয়েছে গাছ লাগানোর আদর্শ সময়। বৃষ্টির জল পেয়ে চারা গাছগুলো দ্রুত সতেজ হয়ে উঠছে। আর এই আবহেই রানাঘাটের মাঠকুমরা এলাকার এক নামী নার্সারিতে দেশি ও বিদেশি নানারকম ফলের বিশেষ করে উন্নত জাতের আমের চারা কেনার জন্য ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে কৃষকরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের ঢল নামছে এখানে। নার্সারির কর্মী উত্তম দুল্লভ জানান, তাঁদের কাছে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, হাঁড়িভাঙা, চিয়াংমাই, হানিসিউ, রেড পাম্বাল-সহ একাধিক বিদেশি ও ভিন্ন রাজ্যের আমের চারা রয়েছে। তবে এই মুহূর্তে ক্রেতাদের অন্যতম প্রধান আকর্ষণ ‘আলফানসো’ আম। উত্তম বাবুর মতে, এই সমস্ত নতুন ও বিদেশি জাতের চারাগুলো সাধারণত প্রথমে বাংলাদেশ হয়ে এ দেশে প্রবেশ করে এবং পরবর্তীতে তা ভারতের বিভিন্ন নার্সারিতে ছড়িয়ে পড়ে ও চাষ শুরু হয়।
Nadia,West Bengal
Jul 11, 2026 11:41 AM IST
Low Price Mango Sapling: ১০০০ টাকার মিয়াজাকি-আলফানসো এবার মাত্র ১০০ টাকায়! রানাঘাটের এই নার্সারিতে সস্তায় আমের চারা কিনতে ক্রেতাদের হাহাকার, কোথায় জানুন