Last Updated:
বাবা হাটে মুটের কাজ করে মা গৃহবধূ। তারা কেউ লেখাপড়া জানেন না। সেই পরিবারের মেয়ের স্মৃতি দাস বৈরাগ্য মাধ্যমিকে নজর কাড়া সাফল্য। স্মৃতি শ্যামনগর সিদ্ধেশ্বরী তলা ইনস্টিটিউশন এর ছাত্রী। ভবিষ্যতে ইচ্ছে চিকিৎসক হওয়ার সেই কারণে ইতিমধ্যেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছে সে। তেহট্ট থানার শ্যামনগর মাঠ পাড়ায় তার বাড়ি। তার বাবার সাধন দাস বৈরাগ্য শ্যামনগর হাটে মুটের কাজ ও পরের জমিতে চাষ করে সংসার চালান মা গৃহবধূ। সেসব প্রতিকূলতাকে জয় করেই সে এবার তার জীবনের লক্ষ্যে একধাপ এগিয়ে গেল।
তেহট্ট, নদিয়া, মৈনাক দেবনাথ: বাবা হাটে মুটের কাজ করে মা গৃহবধূ। তারা কেউ লেখাপড়া জানেন না। সেই পরিবারের মেয়ের স্মৃতি দাস বৈরাগ্য মাধ্যমিকে নজর কাড়া সাফল্য। স্মৃতি শ্যামনগর সিদ্ধেশ্বরী তলা ইনস্টিটিউশন এর ছাত্রী। ভবিষ্যতে ইচ্ছে চিকিৎসক হওয়ার সেই কারণে ইতিমধ্যেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছে সে। তেহট্ট থানার শ্যামনগর মাঠ পাড়ায় তার বাড়ি। তার বাবার সাধন দাস বৈরাগ্য শ্যামনগর হাটে মুটের কাজ ও পরের জমিতে চাষ করে সংসার চালান মা গৃহবধূ। সেসব প্রতিকূলতাকে জয় করেই সে এবার তার জীবনের লক্ষ্যে একধাপ এগিয়ে গেল।
পরিবার সূত্রে জানা যায় স্মৃতি ছোটবেলা থেকেই পরিশ্রমই বাড়ির বিভিন্ন কাজ তাকে করতে হতো পড়াশোনার পাশাপাশি। ৬ জন শিক্ষকের কাছে পড়ত সে যদিও সকলেই বিনা পয়সায় পড়াতেন তাকে। সবকিছুর পরেও ফাঁকা সময় বাড়িতে মনোযোগ সহকারে পড়তো সে। এবারের মাধ্যমিকে ৬৪৬ পেয়েছে সে। বাংলায় ৯০ ইংরেজিতে ৮৩ অংকে ৯৩ ভৌতবিজ্ঞানের ৯৭ জীবন বিজ্ঞানে ৯০ ইতিহাসের ৯৫ ভূগোলে ৯৮। তার ভাল ফল শিক্ষকদের মুখে হাসি ফুটিয়েছে।
ইতিমধ্যেই তার এই সাফল্যের কারণে তেহট্টের নতুন বিধায়ক সুব্রত কবিরাজ এলেন তার সঙ্গে দেখা করতে দিলেন তাকে সংবর্ধনা। এবং ভবিষ্যতে তার পাশে থাকার এবং পড়াশোনার সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। এবং জানান এভাবেই প্রত্যন্ত গ্রামের প্রত্যেক ছেলেমেয়েরা এগিয়ে যাক তবেই আগামীতে শিক্ষার হার বাড়ার পাশাপাশি হবে আয়ের সুযোগ।
Nadia,West Bengal