কলকাতা: NEET-কাণ্ডের প্রতিবাদের মিছিলে ধুন্ধুমারকাণ্ড, গ্রেফতার আরও ২। এ নিয়ে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। গ্রেফতার করা হয়েছে, কড়েয়া থানার বাসিন্দা ওয়াকার আজম এবং নাদিয়ালের বাসিন্দা মহঃ জাভেদ আখতারকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা কেউই ছাত্র নন, কিন্তু সকলেই এসেছিলেন শুক্রবারের মিছিলে সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ গোটা ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন তাঁরা, দাবি পুলিশের।
ধৃত ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে,’ …আমি কলেজস্ট্রিট ছিলাম..আমার পায়ে তিন তিনটে প্লেট, চলব কী করে,…নানা এখানে আমার ছবি নেই। আমি কংগ্রেস পার্টি করি,…আমি ছিলাম ইউনিভার্সিটি-কলেজ স্ট্রিটে। ওখানে আমার বাড়ি। মিছিলে আমি আসিনি। ..ক্যামেরা আছে…। আমার ফলের ব্যবসা আছে।’