Last Updated:
Nepal Flood: নেপালের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল একটি ব্যাঙ্কের লকার। পরে ত্রিশূলী নদীর ধারে সেই সেফ উদ্ধার হওয়ার পর সেটি ভেঙে প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় ২৯ জনকে আটক করেছে পুলিশ।
কাঠমাণ্ডু্: হড়পা বানের জেরে কার্যত ধুলিসাৎ হয়ে গিয়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা৷ রেহাই পায়নি ব্যাঙ্কও৷ আর এই মহাদুর্যোগের মাঝেও চুরির কাণ্ড এভারেস্টের দেশে! বন্যার জলে ভেসে যাওয়া একটি ব্যাঙ্কের লকারকে ঘিরে সামনে এল চাঞ্চল্যকর অপরাধের ঘটনা। লকার ভেঙে ভিতরে থাকা টাকা নিয়ে পালানোর অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
