Last Updated:
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানের রেশ কাটতে না কাটতেই ফের বড় বিপদের আশঙ্কা। একটি অস্থায়ী হ্রদ যে কোনও সময় ফেটে পড়তে পারে বলে সতর্ক করেছে চিন। জলস্তর ও প্রাকৃতিক বাঁধের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
বিধ্বংসী হড়পা বানের চারদিন পেরোতে না পেরোতেই ফের ভয়ঙ্কর বন্যার আতঙ্ক৷ নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নেপালে, সতর্ক করে জানাল চিন৷ একটি অস্থায়ী হ্রদের প্রাকৃতিক বাঁধ যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলেই নেপালকে জানিয়েছে চিন৷
