মেয়াদ, জমার নিয়ম ও ঋণের সুবিধা-পোস্ট অফিস RD স্কিমের মেয়াদ ৫ বছর। তবে চাইলে আরও ৫ বছরের জন্য এটি বাড়ানো যায়।মাসিক জমার তারিখ নির্ভর করে অ্যাকাউন্ট খোলার সময়ের উপর—যদি মাসের ১৬ তারিখের আগে অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে টাকা জমা করতে হবে।আর যদি ১৬ তারিখ থেকে মাসের শেষ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে সেই সময়সীমার মধ্যেই প্রতি মাসে জমা দিতে হবে।এই স্কিমে ঋণের সুবিধাও রয়েছে। অ্যাকাউন্ট চালু হওয়ার এক বছর পর জমাকৃত টাকার ৫০% পর্যন্ত ঋণ নেওয়া যায়, যার সুদের হার ২%।
