Royal Bengal Tiger: ম্যানগ্রোভ অরণ্যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বোতল নেড়েচেড়ে দেখছে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হতেই শিউরে উঠছেন পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। সমগ্র সুন্দরবনকে ‘প্লাস্টিক ফ্রি জোন’ ঘোষণা করা সত্ত্বেও এই ছবি ভাবিয়ে তুলেছে সবাইকে।