Last Updated:
Teacher Body Recovered: সিউড়ির ভাড়াবাড়িতে তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের! বন্ধ ঘর থেকে উদ্ধার হল বীরভূম জেলা স্কুলের জনপ্রিয় রসায়নের শিক্ষক মহঃ শেরশাহ আফগানের পচাগলা দেহ। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সিউড়ি, বীরভূম: পর পর দুই দিন স্কুলে অনুপস্থিত শিক্ষক। আর তারই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে সিউড়ির ইন্দিরা পল্লী এলাকায় ছড়াতে শুরু করে তীব্র দুর্গন্ধ। পচা গন্ধে এলাকায় টেকা দায় হয়ে উঠলে কৌতূহলী স্থানীয় বাসিন্দারা খোঁজখবর শুরু করেন। আর তাতেই সামনে আসে এক মর্মান্তিক সত্য, বন্ধ ঘরের ভিতরে পড়ে রয়েছে ওই শিক্ষকেরই পচাগলা মৃতদেহ!
মৃত শিক্ষকের নাম মহঃ শেরশাহ আফগান (৫৫), এলাকায় যিনি ‘আফগান স্যার’ নামে পরিচিত ছিলেন। তিনি সিউড়ির বীরভূম জেলা স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। আফগান স্যার সিউড়ির স্থায়ী বাসিন্দা নন, তাঁর বাড়ি রেজিনগরে। কর্মসূত্রে দীর্ঘদিন সিউড়িতে থাকলেও প্রায় এক মাস আগেই তিনি ইন্দিরা পল্লীর এই বাড়িটিতে এসেছিলেন।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jul 23, 2026 11:26 AM IST
