Last Updated:
Ration Card: এবার রেশন কার্ড নিয়েও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে জারি করা হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা।
কলকাতা: ভোটার তালিকার SIR-2026 প্রক্রিয়ার ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ খাদ্য দফতরের। নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ডুপ্লিকেট (ASDD) ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে।
SIR প্রক্রিয়ায় বাতিল হওয়া ও শুনানির পর যাঁরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাঁদেরও তালিকাভুক্ত করা হবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের সময় ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে ASDD হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরও যাচাইয়ের আওতায় আনা হবে।
তবে SIR ট্রাইব্যুনালে আবেদনকারী বা CAA-র অধীনে আবেদনকারীদের রেশন কার্ড আপাতত সক্রিয় থাকবে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে। প্রয়োজনীয় নথি জমা দিতে না পারলে সংশ্লিষ্ট রেশন কার্ড বাতিলের সুপারিশ করা হবে। এক্ষেত্রে জেলা ও ব্লক স্তরে বিশেষ নজরদারির মাধ্যমে প্রতিদিন অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হচ্ছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ জুন ২০২৬-এর মধ্যে পুরো যাচাই ও পর্যালোচনার কাজ শেষ করতে হবে। জেলাশাসক দের নির্দেশ খাদ্য দফতরের। ব্রেক দিতে পারো এসাইনমেন্ট। বিস্তারিত আছে।
Kolkata,West Bengal
Jun 04, 2026 10:25 PM IST
