Last Updated:
Suvendu Adhikari: ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরের ভাঙন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতাঃ ‘কর্পোরেশন ওদের হাত থেকে বেরিয়ে গিয়েছে, সব শেষ। এত অহংকার, এত অত্যাচার, পুলিশ ও গুন্ডাদের নিয়ে রাজ্যের শেষ করে দিয়েছে। তুষ্টিকরণের রাজনীতি করেছে৷ বাংলার মানুষ জবাব দিয়েছে’ ভবানীপুরে দাঁড়িয়ে শুক্রবার তৃণমূলের ভাঙনের পরে এমনই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, “যারা আমাকে ভালবেসে আপন করলেন, নব প্রজন্ম পদ্ম চিহ্নে ভোট দিয়ে এত বেশি ভোটে জেতাল৷ ভবানীপুরের যেটা মিনি ইন্ডিয়া, সেখানেও জিতিয়েছেন। তাদের সকলকে শুভেচ্ছা। হৃদয় থেকে শুভেচ্ছা সকলকে৷ আপনার অনেক বড় দায়িত্ব দিয়েছেন, ২৪×৭ কাজ করতে হবে এই দায়িত্ব পালন করতে গেলে৷ এই কাজ করতে গিয়েই আজ আমার এখানে আসতে দেরী হল।”
মন্ত্রীত্বের শপথের পর, কালীঘাটে গিয়েছেন, রাজকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, ইসকন গিয়ে গোমাতা সেবা করেছেন। তাঁর কথায়, ‘সমজদারও কে লিয়ে ইশারা হি কাফি হোতা হে, সমজ লিয়া না?’ শুভেন্সুর সরকারের পাঁচ সপ্তাহ পেরিয়েছে। তাঁর কথায়, “মাইকের আওয়াজ আছে? সড়ক বন্ধ আছে? চিফ মিনিস্টারের লিমিটেশন আছে তাই বেশি কথা বলব না। কাজ করব, আমার কাজই আমার কথা।”
Kolkata,West Bengal
Jun 13, 2026 11:43 PM IST
