Last Updated:
TMC vs BJP Clash: ভোট পর্ব শান্তিতে মিটতেই বিভিন্ন জায়গা থেকে শুরু অশান্তি। এবার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল নিউটাউনে। ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায়।
কলকাতা: ভোট পর্ব শান্তিতে মিটলেও ভোটের ফল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গা থেকে দুই পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। এবার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল নিউটাউনে। ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে টেকনোসিটি থানার পুলিশ।
বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই বিজেপি কর্মীর নাম মধু মণ্ডল। নিউটাউনে বিজেপি তৃণমূলের মধ্যে গুরুতর জখম হন ওই বিজেপি কর্মী। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ যদিও সরকারি ভাবে মৃত্যুর কথা জানায়নি। তবে এই মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় ঝামেলা শুরু হয়। সেই সঙ্গে এলাকার তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা।
বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, বিজয় মিছিলে প্রথমে হামলা চালিয়েছে তৃণমূল। এতেই আহত হন ওই বিজেপি কর্মী। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা হয় বলে দাবি। এলাকায় প্রবল উত্তেজনা শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বিজেপি কর্মী সমর্থকরা নিউটাউনে রাস্তা অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
