Last Updated:
West Bardhaman News: ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে নেমে পড়লেন নতুন বিধায়ক. এমনই অভিনব ছবি ধরা পড়ল পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বরের নতুন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে পাওয়া গেল অন্য রূপে। স্থানীয়দের দিলেন পরিচ্ছন্নতার পাঠ। যা দেখে উচ্ছ্বসিত এলাকার মানুষ।
পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে নেমে পড়লেন নতুন বিধায়ক। এমনই অভিনব ছবি ধরা পডল পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বরের নতুন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে পাওয়া গেল অন্য রূপে। বিলাসবহুল জীবনযাপন না করে, এদিন সাধারণ মানুষের সঙ্গে মিশেই কাজ করতে দেখা গেল তাঁকে। যা স্বাভাবিকভাবেই সকলের নজর কেড়ে নিয়েছে।
অন্যদিকে নবনির্বাচিত বিধায়কের এই কর্মসূচিতে তার দলের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে পৌঁছে স্রেফ সৌজন্য বিনিময় নয়, বরং ঝাঁটা হাতে নিজে রাস্তা পরিষ্কার করে পরিচ্ছন্নতার পাঠ দিয়েছেন তিনি। বিধায়কের এমন ‘মাটির মানুষ’ রূপ দেখে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা।
এদিন চন্দ্রডাঙ্গা গ্রামে জিতেন্দ্র তিওয়ারি পৌঁছলে গ্রামবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের খোঁজখবর নেওয়ার মাঝেই হঠাৎ তিনি ঝাঁটা হাতে তুলে নেন। বিধায়ককে নিজে সাফাই অভিযানে নামতে দেখে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই কাজে যোগ দেন। সাফাই অভিযানের ফাঁকেই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এলাকাবাসীর উদ্দেশ্যে পরিচ্ছন্নতার বার্তা দেন।
তিনি বলেন, আজ থেকেই শপথ নিতে হবে আগামী দিনে সবাই মিলে গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।” তাঁর আহ্বানে সাড়া দিয়ে গ্রামবাসীরাও আগামী দিনে গ্রামকে নির্মল রাখার অঙ্গীকার করেন। রাজনৈতিক মহলের মতে, জনপ্রতিনিধি হয়ে নিজে হাতে সাফাই অভিযানে অংশ নেওয়া সমাজের কাছে একটি অত্যন্ত ইতিবাচক ও শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রডাঙ্গা গ্রামের বাসিন্দারা।
Durgapur,Barddhaman,West Bengal
May 08, 2026 10:00 PM IST
West Bardhaman News: ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করলেন নতুন বিধায়ক, দিলেন পরিচ্ছন্নতার পাঠ! দেখে ধন্য ধন্য করছে আমজনতা
