Last Updated:
সাধারণত বিয়ের আগে গর্ভবতী হলে মেয়েদের নিয়ে অনেক কুৎসা ছড়ায়৷ তাদের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে৷ সমাজের নীতি পুলিশদের একহাত নিলেন অভিনেত্রী মনামী ঘোষ, তাঁর তৈরি এই ভিডিও দেখলেই বুঝবেন…
কলকাতা: বিয়ের ৩ মাসের মধ্যে বাচ্চার জন্ম! বিজ্ঞানের নিয়মে এটা তো কোনও ভাবেই সম্ভব নয়৷ অভিনেত্রী সুস্মিতা রায়ের বিয়ের সাড়ে ৩ মাসের মধ্যে সন্তানের জন্ম নিয়ে খুবই আলোচনা হচ্ছে৷ পুত্র সন্তানের মা হয়েছেন সুস্মিতা৷ ছেলের নাম দিয়েছেন সিডো৷ সন্তান হতেই তিনি সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নেন৷ কারণ তিন মা হতে চেয়েছিলেন এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর৷ তবে বিয়ের এত কম সময়ের মধ্যে বাচ্চা হওয়া নিয়ে খুবই ট্রোল হতে হয়েছে নায়িকাকে৷ সাধারণত গর্ভবতী এবং সন্তান জন্মের মধ্যে ৯ মাস সময় লাগে৷ সুস্মিতার ক্ষেত্রে তা হয়নি৷ ফলে নায়িকার চরিত্র নিয়ে বিরাট ট্রোলে শুরু হয়েছে নেট দুনিয়ায়৷
শুভাশিষকে বিয়ের আগেই তিনি গর্ভবতী ছিলেন৷ এটা প্রমাণিত৷ বিয়ের ছবি দেখেও অনেকে বলেছিলেন যে তিনি হয়ত সন্তানসম্ভবা৷ তবে সে বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি সুস্মিতা৷ তিনি এখন শুধুই সন্তান আগলে মাতৃত্বের স্বাদ আস্বাদন করছেন, এই সব নেতিবাচক কমেন্ট থেকে অনেক দূরে৷ আজ তিনি আবার তাঁর সন্তানের ছবিও পোস্ট করেছেন৷
এদিকে প্রেগন্যান্সি এবং সন্তান জন্মের সময়ের হিসেব নিয়ে একটি মজাদার রিল শেয়ার করেছেন মনামী ঘোষ৷ সেখানে তিনি একটি ভয়েস ডাব করে অভিনয় করেছেন৷ যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে, বিয়ের ৩ মাসের মধ্যে কীভাবে বাচ্চা হয়? সেখানে শোনা যাচ্ছে, আমার বিয়ে হয়েছে ৩ মাস, তোমার বিয়ে হয়েছে ৩ মাস, বিয়ের ৩ মাসে বাচ্চা হয়েছে৷ ফলে হিসেব দাঁড়াল ৯ মাস! এভাবে জোর গলায় তিনি বুঝিয়ে দিচ্ছেন হিসেব৷ এই ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশানে লিখেছে, “আহারে ছেলেটা হিসেবে আমারই মতন পাকা…”৷ যদিও মনামীর এই রিল দেখে সকলেই খুব হেসেছেন!
এর আগে সুস্মিতার সন্তান হওয়ার পর, তাঁর প্রাক্তন দেওর-ও বাঁকা মন্তব্য করে একটি পোস্ট করেন৷ সায়ক চক্রবর্তী তাঁর প্রাক্তন কুটনি বৌদির উদ্দেশ্যে লেখেন যে, আমি আর কী বলি…এমন তাঁর এই পোস্টে বহু কমেন্ট এসেছে যেখানে সুস্মিতার চরিত্র হননই করা হয়েছে৷ তাঁকে নিয়ে প্রচুর নেতিবাচক কথাই বলেছেন সকলে৷
সব্যসাচীর সঙ্গে বিয়ে ভাঙার পর প্রাক্তন স্বামী, শ্বশুরবাড়ি নিয়ে নানা ক্ষোভ উগড়ে দেন সুস্মিতা৷ তিনি অভিযোগ করেন যে তাঁর প্রাক্তন স্বামীর বিকৃত যৌনকামনা ছিল৷ এই নিয়ে দু’পক্ষের অনেক কাদা ছোড়াছুড়ি হয় সোশ্যাল মিডিয়ায়৷ এবার সুস্মিতার সন্তান হতেই এই নিয়ে মুখ খোলেন সায়কও৷
Kolkata,West Bengal
