Last Updated:
ভবানীভবনে রবিবার মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ? শুক্রবার সই কাণ্ডে ফের নোটিস পাঠানো হয়েছে কুণাল ঘোষকে। CID-র জিজ্ঞাসাবাদের মুখে মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায়ও। তাই কুণাল এবং অভিষেকের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কলকাতা: রবিবার ভবানীভবনে মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ? শুক্রবার সই কাণ্ডে ফের নোটিস পাঠানো হয়েছে কুণাল ঘোষকে। সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে দলের বিধায়ক মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায়ও।
সূত্রের খবর সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করে সন্তোষজনক উত্তর পায়নি সিআইডি। রবিবার যে সময় অভিষেক বন্দোপাধ্যায়কে ডাকা হয়েছে, তার কিছু সময় পরেই ডাকা হয়েছে কুণাল ঘোষকে। তাহলে কি অভিষেক-কুণাল মুখোমুখি হবেন রবিবার ভবানীভবনে?
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয় বলেন, “আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা, আমি ভবানী ভবনে গিয়েছি। আমি ১৪ তারিখ যাব। আগেও আমাকে দিল্লিতে ডেকেছে, সিজিওতে ডেকেছে আমি গিয়েছি তদন্তে সাহায্য করেছি। আমি আগামী দিনেও যাব”।
পাশাপাশি ডিজে মন্তব্যের নোটিস নেওয়া প্রসঙ্গে বলেন, “আজ আমাদের মিটিং ছিল, আমার সেক্রেটারিকে দিতে বলি, না হলে অপেক্ষা করতে বলেছিলাম। এখন সাতটা বেজে গিয়েছে, সিআইডি চলে গেছে। আমাকে জানিয়ে আসলে আমি অবশ্যই থাকব। যারা নোটিস দিতে আসবেন জানিয়ে আসুন, নয়তো অপেক্ষা করুন”। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর হাতে নোটিস তুলে দেয় সিআইডি।
তদন্ত প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি তদন্ত এড়িয়ে যাইনি। আমার লুকানোর কিছু নেই। আমাকে যখন ডেকেছে তখন গেছি। আমি সময় চেয়েছিলাম। তার আগে আমাকে আক্রমণ করা হয়েছিল। ৮ তারিখ আমি দিল্লিতে গিয়েছিলাম। আদালতের নির্দেশে যা যা বলা হয়েছে তা আমি মেনে গেছি। আমাকে প্রশ্ন ও আমার উত্তর মিডিয়াতে বেরিয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে হাই কোর্টে যাব”। সিআইডি নোটিস দিয়ে জানিয়েছে, উস্কানি ও প্ররোচনা মূলক বক্তব্য রাখার মামলায় ১৬ জুন বেলা ১১ টায় তলব করা হল অভিষেককে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
