Last Updated:
সই জালিয়াতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি। কালীঘাটের পার্টির অফিসের সামনে সিআইডি যায়, কিন্তু অফিসে ঢুকতে পারেননি তাঁরা।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি আধিকারিকরা। কালীঘাটের পার্টির অফিসের সামনে সিআইডি যায়, কিন্তু সিআইডি আধিকারিকদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সিআইডি আধিকারিকদের ঢুকতে দেননি সেই সময় পার্টির অফিসের থাকা নেতারা। ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। সিইডির ওই দলে অনেক মহিলা আধিকারিকও আছেন। গোয়েন্দারা অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের সামনেও গিয়েছেন।
বিধানসভার বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম বিপরীতেই এই পার্টি অফিস। প্রথমবার এই অফিসে হানা দিল সিআইডি। ঠিকানা ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই ঠিকানা থেকেই চিঠি লেখা হয় বিধানসভার স্পিকারকে, লেটার হেডেও এই ঠিকানাই ছিল। তাই সেখানে গোয়েন্দারা অভিযান চালালেন বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, ক্যামেরাও এসেছে পুলিশের তরফে। মহিলা পুলিশের বিরাট বাহিনীও সেখানে রয়েছে।
ওই পার্টি অফিসে ঢুকতে গেলে প্রথম ঢুকতে দেননি তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। বেশ কিছুক্ষণ সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সিআইডি ওই অফিসে ঢোকে।
বিস্তারিত আসছে…
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
CID at Kalighat: মমতার দুয়ারে সিআইডি, কালীঘাটের তৃণমূলের পার্টি অফিসে তদন্তকারী আধিকারিকদের বিরাট টিম, ভিতরে ঢুকতে চাইলেন গোয়েন্দারা
