Last Updated:
৪০০০ টাকা করে প্রি ভিউ শো-এর ব্যবস্থা করেছে৷ এই মর্মেই বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
কলকাতা: কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে ইউনেস্কোর নাম ব্যবহার করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল এবার। সোমবার বিকেলে এই অভিযোগ জমা পড়ে। ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী ছাড়াও যাঁদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁরা হলেন ধ্রুবজ্যোতি বসু, সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ তকমা পায়। সেই তকমাকে কাজে লাগিয়ে ইন্দ্রনীল সেনরা কলকাতার বেশ কিছু পুজোকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রিভিউ শো-এর ব্যবস্থা করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।
জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি যিনি মেঘদূতম ট্রাভেলসের কর্ণধার তাঁর অভিযোগ মাস আর্ট সোসাইটি নামে একটি এনজিও তৈরি করেন প্রাক্তন মন্ত্রীর স্ত্রী মধুছন্দ্রা সেন। তার সেই সংস্থা ২০২২ থেকে ২৪ পর্যন্ত একাধিক দুর্গাপুজোকে জানাই ইউনেস্কো থেকে লোক আসবে তারা আপনাদের পুজো দেখবেন এবং সিলেক্ট করবেন এমনকি মাস আর্টকে ইউনেস্কো দ্বারা পরিচালিত বলেও দাবি করে মধুছন্দ্রা।
অভিযোগ, বাণিজ্যিক মডেল তৈরি করে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। দুর্গাপুজাকে ব্যবহার করে এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করবে। এ বিষয়ে ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী মধুছন্দার পক্ষ থেকে এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
