Last Updated:
Bengal Election: কসবা বিধানসভার গণনাকেন্দ্র বদলের সিদ্ধান্ত সঠিক৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খানের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
কলকাতা: কসবায় গণনা কেন্দ্র বদল মামলায় হাইকোর্টে স্বস্তি নির্বাচন কমিশনের৷ কসবা’র গণনা কেন্দ্র আলিপুরেই৷ কসবা বিধানসভার গণনাকেন্দ্র বদলের সিদ্ধান্ত সঠিক৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খানের মামলা খারিজ করে জানালেন বিচারপতি কৃষ্ণা রাও। কসবার রিটার্নিং অফিসার গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে আলিপুরের বিহারীলাল কলেজে গণনা কেন্দ্র স্থানান্তর নিয়ম মেনেই করেছেন। নির্দেশ জানালেন বিচারপতি রাও।
প্রসঙ্গত, কসবায় গীতাঞ্জলি স্টেডিয়ামের পরিবর্তে গণনা কেন্দ্র বদল করে আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়৷ গণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে মামলা করেন তৃণমূল নেতা জাভেদ খান৷ হঠাৎ করে কোনও নিয়ম না মেনে এই পরিবর্তন, অভিযোগ তোলেন তৃণমূল নেতা৷ যদিও সেই মামলা বৃহস্পতিবার হাইকোর্টে খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।
প্রসঙ্গত, এবার গণনাকেন্দ্রর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন৷ গণনাকেন্দ্রে বেআইনি বা অবৈধ প্রবেশ রুখতে রয়েছে বিশেষ ব্যবস্থা। গণনাকেন্দ্রে যাঁদের প্রবেশের অনুমতি রয়েছে, তাঁদের জন্য আলাদা আইডি কার্ড থাকে। এ বার সেই পরিচয়পত্রের সঙ্গে থাকবে কিউআর কোড। ওই কোড স্ক্যান করেই যাচাই করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া অনুমতিপত্র।
গণনাকেন্দ্রে বাড়তি সতর্কতা কমিশনের,গণনাকেন্দ্রে প্রবেশে আরও কড়া নজরদারি। QR কোড ভিত্তিক ফোটি আইডেন্টিটি কার্ড। QR কোডে স্ক্যান করে মিলবে প্রবেশের অনুমতি। ২ মে থেকেই কার্যকর হবে নতুন সতর্কতা। অননুমোদিত প্রবেশ রুখতেই এই পদক্ষেপ কমিশনের। এজেন্ট, গণনাকর্মী ও মিডিয়ার জন্য নয়া নিয়ম।
Kolkata,West Bengal
