মাসিকের সময় অনুপ্রেরণার অভাব এবং পেট ফোলা নিয়ে সোজাসাপটা কথা বলেন তিনি৷ তিনি বলেন যে, পিরিয়ডসের প্রথম দিনে ঘুম থেকে উঠে জিমে যাওয়ার ইচ্ছে করে না, কারণ ক্লান্ত, অলস লাগে৷ কিন্তু তিনি আলস্যের কাছে হার মানেন না। মানসিকভাবে, শারীরিকভাবে ও আবেগগতভাবে আরও ভাল হওয়ার জন্য তিনি নিজেকে অনুপ্রাণিত করেন, জিমে যান এবং শরীরচর্চা করেন৷
