East Bardhaman Business News: কাটোয়ার যুবক সুমিত সাহার সাফল্যের গল্প আজ অনেকের কাছে অনুপ্রেরণা। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র আগ্রহ, অধ্যবসায় এবং নিরলস চেষ্টায় তিনি শোলার কারুকাজে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। স্থানীয় পরিসর পেরিয়ে তাঁর হাতে তৈরি শোলার সাজ এখন বিদেশের বিভিন্ন দেশেও পৌঁছে যাচ্ছে।