Last Updated:
Bengal Election: শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে তৃণমূল কংগ্রেসের প্রচার ভ্যান কেন দাঁড়িয়ে আছে? পুলিশ কেন সেটাকে ঢুকতে দিল এই অভিযোগ তুলে এবার বিক্ষোভ শুরু করল বিজেপি৷ অবশেষে বিক্ষোভে ভিড় খালি করতে হস্তক্ষেপ করল পুলিশ৷
কলকাতা: কারচুপির আশঙ্কা প্রকাশ করে স্ট্রং রুম পরিদর্শনে গিয়েছেন খোদ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাখাওয়াত মেমোরিয়ালে দেড় ঘণ্টারও বেশি সময় বসে আছেন তৃণমূলনেত্রী৷ এবার শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে তৃণমূল কংগ্রেসের প্রচার ভ্যান কেন দাঁড়িয়ে আছে? পুলিশ কেন সেটাকে ঢুকতে দিল এই অভিযোগ তুলে এবার বিক্ষোভ শুরু করল বিজেপি৷ অবশেষে বিক্ষোভে ভিড় খালি করতে হস্তক্ষেপ করল পুলিশ৷ পুলিশ টেনে হিঁচড়ে তুলছে বিজেপি কর্মীদের৷
বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়ালে স্ট্রং রুম পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের অন্য দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন৷
প্রসঙ্গত, শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং কুণাল ঘোষ অভিযোগ তুলেছিলেন যে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই বিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছেন। নির্বাচনের ফল ঘোষণার আগেই বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
কুণাল ঘোষ সরাসরি নির্বাচন কমিশনের নজরদারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, লাইভ স্ট্রিমিং ও সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের ভেতরে কিছু মানুষ কাজ করছেন, অথচ সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই। এমনকি তাঁদের ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, যাদের পরিচয় স্পষ্ট নয়, তাঁরা কার অনুমতিতে সেখানে প্রবেশাধিকার পেলেন এবং কেন তাঁদের উপস্থিতিতে কাজ চলছে? তাঁরা আমাদের অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলতে বলছেন। আমরা কেন অন্য প্রার্থীদের দায়িত্ব নেব?
Kolkata,West Bengal
Apr 30, 2026 11:23 PM IST
