১৯৯৯ সালে তিনি এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন, যা তাঁর জীবনকে চিরতরে বদলে দেয়। এই দুর্ঘটনার ফলে তিনি ২৯ দিন কোমায় ছিলেন এবং তাঁর স্মৃতিশক্তি মারাত্মকভাবে লোপ পায়, যার ফলে তাঁর অতীত জীবন ও কর্মজীবনের অনেক স্মৃতিই মুছে যায়। অভিনেত্রী পরে প্রকাশ করেন যে, সুস্থ হয়ে ওঠার দীর্ঘ যাত্রাপথে তাঁকে মৌলিক শারীরিক ও মানসিক কাজগুলো পুনরায় শিখতে হয়েছিল। ২০২৪ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু বলেন যে, তাঁর মা তাঁকে ছবিটি দেখানোর পরেও তাঁর প্রথম ছবির কথা মনে করতে পারেননি। তিনি বলেন, “দুর্ঘটনার পর যখন আমার স্মৃতিশক্তি লোপ পায়, তখন আমি ছবিটি দেখেছিলাম। আমার মা আমাকে ছবিটি চালিয়ে দেখিয়েছিলেন, কিন্তু আমি এর সঙ্গে একেবারেই মেলাতে পারছিলাম না। পর্দার মেয়েটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারছিলাম না! আমার মা বারবার বলছিলেন, ‘ওটা তো তুমি!’ আমি একটা বাচ্চার মতো তাকিয়েই ছিলাম, কিন্তু সংযোগ স্থাপন করতে পারছিলাম না। সেই সময় ‘আশিকি ২’ মুক্তি পেয়েছিল, তাই তিনি আমাকে সেটিও চালিয়ে দেখান। কিন্তু তখনও আমার কাছে কিছুই বোধগম্য হচ্ছিল না। তিনি আমাকে বললেন, ‘দেখো, এটা তোমার ছবি ছিল আশিকি আর এখন ওরা আশিকি ২ বানিয়েছে।'” আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘২ কত?’ কারণ আমি সংখ্যা জানতাম না, এক, দুই, তিন কোনটা। আমার অবস্থাটা এমনই ছিল।
