Last Updated:
Jagannath Chattopadhyay: প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, অর্থ দফতর মুখ্যমন্ত্রীর হাতে থাকবে। কিন্তু মঙ্গলবার রাত থেকে বিজেপির একাধিক সূত্রে জানা যায়, অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। এর আগে শোনা গিয়েছিল, স্বপন উচ্চশিক্ষামন্ত্রী হবেন এবং স্কুলশিক্ষা যাবে শঙ্কর ঘোষের হাতে। কিন্তু শেষপর্যন্ত উচ্চশিক্ষা দফতর পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলশিক্ষামন্ত্রীর দায়িত্বে উত্তরবঙ্গের বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক দীপক বর্মণ।
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কলেজ চত্বরে ধর্ষণের মতো ঘটনা৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাজারো অভিযোগে বারবার জর্জরিত হয়েছে রাজ্য৷ বিজেপির বদলের সরকারে রাজ্যের উচ্চশিক্ষার হাল ফেরাতে কী কী পরিকল্পনা রয়েছে রাজ্যের? উচ্চ শিক্ষা দফতরের দায়িত্ব নিয়ে কী বললেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়?
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জগন্নাথ দাশগুপ্ত৷ কৃতজ্ঞতা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রতিও৷
জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতে, ‘‘এই দলের সরকার আগামী ৫ বছরে গত ৫ বছরের শিক্ষাক্ষেত্রে যে অধোগতি হয়েছে৷ সেটা থেকে বড় করতে হবে৷ বাম আমলের মধ্য মেধা ফিরতে দেব না৷’’
তাহলে কী পরিকল্পনা রয়েছে রাজ্যের নতুন উচ্চ শিক্ষামন্ত্রীর? তিনি বলেন, ‘‘জাতীয় শিক্ষানীতিকে হুবহু অনুসরণ করা হবে৷ দেশ যেভাবে এগোবে, এই রাজ্য সেই ভাবে এগোবে৷’’
রাজ্যের মানুষ দীর্ঘদিন পরে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবে বলে এদিন আশ্বাস দেন জগন্নাথ৷ বলেন, ‘‘আমাদের বিচারে দেশের শেষ মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় যিনি ডবল ইঞ্জিন সরকার চালিয়েছেন৷ গত ৫ প্রজন্ম দিল্লির সঙ্গে লড়াই করে গেছে৷ কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতিকে হুবহু মেনে চলবে৷ যাতে এখান কার ছেলে মেয়েরা কেন্দ্রের সব কিছু সুযোগ পাবে৷’
প্রাক্তন সাংবাদিক, বর্তমানে বিজেপি বিধায়ক, মন্ত্রী, ‘‘সাংবাদিকতা আমার পূর্বশ্রমের বিষয়৷ সেটা আমি ভুলে গিয়েছি৷ যা কিছু শুরু হবে, সেটা উচ্চ শিক্ষা দফতর থেকে শুরু হবে৷ ওপরের অফিসার দিয়ে শুরু হবে৷ উচ্চ শিক্ষার দুর্নীতি অনেক গভীরতর দুর্নীতি৷ এখানে অশরীরী ডিরেক্টর ইনফ্লুয়েন্স চলছিল৷’’ সবশেষে মন্তব্য উচ্চ শিক্ষামন্ত্রীর৷
