Shatrughan Sinha: তৃণমূলে ফাটল আরও চওড়া। এবার বিদ্রোহী শিবিরে শত্রুঘ্ন সিনহাও। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবার বেসুরো ব্লকে মালা রায়ও? দিল্লিতে মালা রায়। কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। এদিন কংগ্রেসের সঙ্গে মমতার তৃণমূলের মিশে যাওয়া নিয়েও তুমুল জল্পনা তৈরি হয় নয়াদিল্লিতে। আজ ফের বৈঠক করেন সনিয়া মমতা এবং রাহুল অভিষেক। দিল্লির রাজনীতিতে জল্পনা কংগ্রেসে মিশে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে বড় পদ দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়ায়। তবে কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দলের বিদ্রোহী শিবিরের কংগ্রেসে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই।